September 19, 2026, 8:49 am
শিরনাম :
বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন

সমরেশ রায়, পশ্চিমবঙ্গ প্রতিনিধি

দশ বছরের, স্কুল পড়ুয়া চতুর্থ শ্রেণীর ছাত্রী, নৃত্য প্রতিযোগিতায়,- বহু পুরস্কারে ভূষিত।

১৮ই সেপ্টেম্বর শুক্রবার, গড়িয়া, ঢালুয়া নবপল্লী এলাকার ছোট্ট শিশু, পঞ্চসায়র শিশু নিকেতন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী, সিদ্ধিকা পাওয়ার (নস্কর) , মাত্র দশ বছর বয়সে, বিভিন্ন নৃত্য প্রতিযোগিতায়, শহর থেকে জেলাস্তরে অসংখ্য পুরস্কারে ভূষিত, দেশের গৌরব ও আগামী দিনের ভবিষ্যৎ।

ছোট থেকে পড়াশুনার ফাঁকে, নৃত্য ও অঙ্কন কে সঙ্গী হিসেবে বেছে নেয় সিদ্ধিকা। যার ডাক নাম মিঠাই। তাহার ইচ্ছা বড় হয়ে লোকো পাইলট অথবা ইঞ্জিনিয়ার হওয়ার। একদিকে যেমন তার পড়ার আগ্রহ অন্যদিকে নৃত্য হলো তার সঙ্গী, তাই রোদ জল ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে ছুটে যায় সুদূর ব্যান্ডেল, তাহার নৃত্য শিক্ষিকা প্রিয়াঙ্কা আন্টির কাছে। এবং পড়ার ফাঁকে একটু সময় বেছে নেয় নৃত্য প্র্যাকটিস করার।

সিদ্ধিকা পাওয়ার ( নস্কর), বাড়ির সকলের নয়নের মনি, ছোট থেকে বাবাকে কাছে না পেলেও ও বাবার আদর না পেলেও, মা ঝুমা নস্কর, দিদুন লক্ষ্মী নস্কর, মাসীমণি রুমা নস্কর এতোটুকু তাকে কষ্ট বুঝতে দেননি। তাহাদের একটাই আশা, যত কষ্ট করে হলেও সিদ্ধিকার ইচ্ছা যেন পূরণ করতে পারে,

তাই পরিবারের সবাই, সিদ্ধিকার এই পথ চলা ও সাফল্যকে যেন আরো আগিয়ে নিয়ে যেতে পারে, শিক্ষিকার ভালোবাসা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে একদিন যেন বড় নৃত্য শিল্পী হতে পারে, তাহার সাথে সাথে ভালো পড়াশোনা করে, নিজেকে প্রতিষ্ঠা করতে পারে, মায়ের পাশে দাঁড়াতে পারে।

তাই পরিবারের সবার সাথে সাথে, সিদ্ধিকার মা ঝুমা নস্কর, হাজার মনের কষ্ট থাকলেও, কষ্টকে পিছনে ফেলে মেয়েকে নিয়ে প্রতিনিয়ত ছুটে চলেছে সামনের লক্ষ্যে, মেয়ের ইচ্ছা যেন পূরণ করতে পারে। ‌ বাবাকে সামনে না পাওয়ার কষ্ট যেন বুঝতে না পারে, তাই তাদের বাড়ির আদরের ছোট্ট মেয়ে সিদ্ধিকা একটু একটু করে বড় হওয়ার সাথে সাথে, শহর থেকে জেলার বিভিন্ন নিত্য প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে চলেছে। মা থেকে শুরু করে পরিবারের সবাই খুশি। সিদ্দিকার মা একটি কথায় বারবার বলেন আমি যেন ওর ইচ্ছা পূরণ করতে পারি। আর এর জন্য আমার দিদি ও মা আমাকে সব রকম ভাবে সাহস জোগাচ্ছেন। যাতে ভেঙে না পরি।

ছোট্ট শিশু সিদ্ধিকা বলেন, আমাকে দিদুন, মাসিমণি ও মা খুব ভালোবাসে, আমি বড় হয়ে একজন বড় নৃত্য শিল্পী হবো, আর লোকোপাইলট হবো। বড়ো হয়ে মায়ের পাশে থাকবো, দিদুন ও মাসি মনির পাশে থাকবো। আমাকে সবাই ভালবাসে। আমি আরো অনেক পুরস্কার আনবো। আরো ভালো করে শিখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ