September 19, 2026, 8:49 am
শিরনাম :
বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

আশিক ইসলাম, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে রাজশাহীর বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া প্রধান অতিথি হিসাবে প্রেসক্লাবের এই প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর আগে প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন উপলক্ষে ভবানীগঞ্জ বাজারে সাংবাদিকদের উদ্যোগে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়।

 

র‌্যালী শেষে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক যুগান্তর ও দৈনিক সোনালী সংবাদ প্রতিনিধি আবু বাককার সুজনের সভাপতিত্বে ও উপদেষ্টা অধ্যাপক ফখরুদ্দীন মুহাম্মদ আগা খাঁনের সঞ্চালনায় বক্তব্য দেন- ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান চঞ্চল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক শামসুজজোহা বাদশা, প্রেসক্লাবের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, মাষ্টার ফরিদ উদ্দিন, মাহিদুর রহমান, নাসির উদ্দিন ও আব্দুল জলিল, ভবানীগঞ্জ নিউমার্কেট বনিক সমিতির সভাপতি অধ্যাক্ষ ড. মো. ওয়ারেছ আলী, সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্রু, উপজেলা তাঁতী দলের আহবায়ক মামুনুর রশিদ, প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল খালেক, যুগ্নসম্পাদক জহুরুল ইসলাম ও মাওলানা মো. মকলেছুর রহমান মুকুল প্রমূখ।

আলোনা সভা শেষে আমন্ত্রিত সকল অতিথিসহ সর্বস্তরের জনসাধরণের সম্মানে প্রেসক্লাবের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠান সফল করতে সার্বিকভাবে তত্বাবধানে ছিলেন কৃষকদল নেতা বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান চঞ্চল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ