September 19, 2026, 8:48 am
শিরনাম :
বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।

কাঁঠালিয়া নরসুন্দর সমিতির উদ্যোগে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে কাঁঠালিয়া কেন্দ্রীয় পূজামণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হয়।

পূজা উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এর মধ্যে ছিল শ্রী শ্রী ঠাকুরের ভোগরাগ, পূজা, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ।

পূজার আগে গত দুই দিন ধরে কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন সেলুন ও হিন্দু সম্প্রদায়ের দোকানপাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পূজার আমেজে পুরো উপজেলাজুড়ে সাজ-সজ্জা করা হয়েছে।

কাঁঠালিয়া উপজেলা নরসুন্দর সমিতির সদস্য সুজন চন্দ্র শীল জানান, প্রতি বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, এটি একটি সর্বজনীন উৎসব হওয়ায় সব ধর্মের মানুষ এতে অংশগ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ