September 19, 2026, 8:48 am
শিরনাম :
বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

হবিগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীদের মশাল মিছিলের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতের ওই ঘটনার পর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার রাত নয়টার দিকে নবীগঞ্জ শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে করগাঁও ইউনিয়নের তারণগাঁও এলাকায় একদল লোক মশাল মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নবীগঞ্জ থানার এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা হয়েছে। মামলার নম্বর ২০; তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৬।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামের রথীন্দ্র দাসের ছেলে অমিত দাস (২২), জিতেন্দ্র চন্দ্র দাসের ছেলে বিজয় দাস (২২), করগাঁও ইউনিয়নের তারণগাঁও গ্রামের বিধান দাসের ছেলে পিটু দাস সম্রাট (২৪), একই গ্রামের সাধন দাসের ছেলে উজ্জ্বল দাস (৩২) এবং মৃত রথিশ দাসের ছেলে রাজিব দাস (২৩)।

পুলিশের দাবি, মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছিল। তবে মামলায় করা অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের যেকোনো তৎপরতা ঠেকাতে পুলিশ সতর্ক রয়েছে। মামলার আসামিদের মধ্যে একজনকে আদালতে পাঠানো হয়েছে। মিছিলের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ