September 22, 2026, 5:04 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

বড়হাতিয়া নতুনপাড়া সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা বড়হাতিয়া চাকফিরানী নতুনপাড়া সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে আজ (৩০ মার্চ) বিকাল চারটায় সংগঠনের কার্যালয়ে এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-উপকরণ হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কৃতী সন্তান ও রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াজউদ্দিন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আবু তালেব খোকা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহ আলম বলেন, শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই। যে জাতি যত বেশি সুশিক্ষায় শিক্ষিত, সে জাতি ততবেশি উন্নত ও সমৃদ্ধ হবে। সমাজের প্রতিটি শিশু যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, সে বিষয়ে সকলকে এগিয়ে আসতে হবে। কোনো শিশু যেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, এ লক্ষ্য নিয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এসময় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সামাজিক আন্দোলনের মাধ্যমে শিক্ষা বিস্তার ও শিক্ষিত জাতি গঠনের আহ্বান জানান।

সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাফর আলম রবিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন চাকফিরানী নতুনপাড়া পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল হাকিম, সালেহ আহমদ, মোহাম্মদ ইসলাম, আসহাব মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক মো. পারভেজ, সহ-দপ্তর সম্পাদক বাহাদুর, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ রকিব, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাকিব, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রাকিব, কার্যনির্বাহী কমিটির সদস্য শামসুল আলম রিয়াদ, আকিব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ