September 22, 2026, 5:11 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সে ছয় শরীফ মাহফিল

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের দ্বীনি, তরীকত ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সের আয়োজনে আজ ৩১ মার্চ, মঙ্গলবার, বাদে মাগরিব থেকে চকবাজারের জয়নগরের বাগদাদীয়া খানকাহ শরীফে পবিত্র বারবী শরীফ, গেয়ারবী শরীফ ও ছয় শরীফ মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, মিলাদ-কেয়াম, দরুদ শরীফ পাঠ, পবিত্র বারবী শরীফ, গেয়ারবী শরীফ ও ছয় শরীফ পাঠ, দোয়া, মোনাজাত ও তবারক বিতরণ।

আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান পীরে ত্বরিকত আল্লামা শাহসূফি হযরত আব্দুল হালিম আল মাদানী (ম.জি.আ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্স পরিচালিত বাগদাদীয়া একাডেমি ও হেফজখানার সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, কাজী নাজমুল হাসান, মুহাম্মদ বেলাল উদ্দীন, মুহাম্মদ জসিম উদ্দীন, মুহাম্মদ হাসনাত জামিল, আকতার হোসেন নিজামী। মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম (ম.জি.আ)।

সংক্ষিপ্ত আলোচনায় সভাপতির বক্তব্যে আব্দুল হালিম আল মাদানী (ম.জি.আ) বলেন, প্রকৃত মুসলমান ও ঈমানদার হতে হলে আল্লাহর উপর যেরূপ বিশ্বাস ও মর্যাদা রাখা প্রয়োজন, ঠিক তেমনি রসুল করিম (সা.)’র উপরও বিশ্বাস ও মর্যাদা রাখতে হবে। এখানে প্রকৃত ঈমানদার ও মুসলমান হতে হলে বিন্দুমাত্র হেরফের করার সুযোগ নেই। তিনি আরো বলেন, মানুষ আশরাফুল মাখলুকাত। বন-জঙ্গলের পশুপাখি নবী করিম (সা.)-কে চিনলেও মানুষের মধ্যে অনেক মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার পরও প্রিয় নবী করিম (সা.)-কে চিনতে পারেনি। তারা শুধু নবীর দোষ খুঁজে। এসব পরিহার করে নবীপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রকৃত মুসলমান ও ঈমানদার হওয়ার জন্য তিনি আহ্বান জানান।

আলোচনা, মিলাদ ও কিয়াম শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহসূফি হযরত আব্দুল হালিম আল মাদানী (ম.জি.আ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ