September 22, 2026, 5:05 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড নিয়ে জেলা কমিটির সভা

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান এবং ২০২৫-২৬ অর্থবছরে যুব সংগঠনসমূহকে অনুদান প্রদান সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় যুব সংগঠনগুলোর কার্যক্রম, সমাজ উন্নয়নে তরুণদের অবদান এবং যোগ্য যুব স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি দিতে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।একই সঙ্গে জেলার বিভিন্ন সক্রিয় যুব সংগঠনকে ২০২৫-২৬ অর্থবছরে অনুদান প্রদানের লক্ষ্যে প্রস্তাবনা পর্যালোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে আজিম উদ্দিন বলেন, তরুণ সমাজকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ও যুব সংগঠনসমূহকে অনুদান প্রদান কার্যক্রম, তরুণদের উৎসাহিত করবে এবং তাদের ইতিবাচক উদ্যোগকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।

তিনি বলেন, প্রকৃতভাবে সমাজসেবায় নিয়োজিত এবং সক্রিয় সংগঠনগুলোকে বাছাই করে অনুদান ও স্বীকৃতি প্রদান করতে হবে, যাতে এই উদ্যোগের মাধ্যমে যুব সমাজ আরও বেশি উদ্বুদ্ধ হয় এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ