September 22, 2026, 11:17 am
শিরনাম :
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান

এবার একসাথে পুলিশের ১০ এসপি পদে রদবদল

ডেস্ক রিপোর্ট

এবার একসাথে পুলিশ সুপার (এসপি) পদে ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব অর্পণ করেছে সরকার।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন অনুসারে, নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে দেশের ৬টি জেলায়: বগুড়া, ময়মনসিংহ, সিলেট, জামালপুর, বরিশাল ও খাগড়াছড়ি।

৬ জেলায় নতুন এসপি নিয়োগের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বগুড়ার এসপি মো. শাহাদাত হোসেনকে, এবং ময়মনসিংহের এসপি মো. মিজানুর রহমানকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) এসপি করা হয়েছে।

এছাড়া, সিলেটের এসপি কাজী আখতার উল আলমকে এপিবিএনের এসপি এবং বরিশালের এসপি ফারজানা ইসলামকে নৌ পুলিশের এসপি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বগুড়ার নতুন এসপি হয়েছেন মির্জা সায়েম মাহমুদ, যিনি খাগড়াছড়ির এসপি হিসেবে কর্মরত আছেন।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার হয়েছেন খাগড়াছড়ির নতুন এসপি।

ময়মনসিংহের নতুন এসপি হচ্ছেন  ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসান, এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুরের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া, সিলেটের নতুন এসপি হয়েছেন ড. চৌধুরী মো. যাবের সাদেক, যদি জামালপুরের এসপি হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ অধিদপ্তরের এআইজি এ জেড এম মোস্তাফিজুর রহমান হয়েছেন বরিশালের নতুন এসপি।

বদলিকৃত কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ