September 22, 2026, 1:44 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

বিয়ের পিঁড়িতে বসেও প্রতিবাদ: মাভাবিপ্রবির আহ্বায়কের হাতে ‘হাদি হত্যার বিচার চাই’ প্ল্যাকার্ড

ইসরাত জাহান আশা, মাভাবিপ্রবি প্রতিনিধি

জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত—বিয়ের আসর। কিন্তু সেই ক্ষণেও ন্যায়বিচারের দাবি ভোলেননি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী মো. তুষার আহম্মেদ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস্থ ইসলামী বিশ্ববিদ্যালয় বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নিজস্ব আয়োজনে ঘরোয়া পরিবেশে সাজানো হয় বিয়ের মঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। টাঙ্গাইল শহরে নিজ বাড়ি থাকা সত্ত্বেও প্রিয় ক্যাম্পাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্তটি অনেকের কাছেই ছিল আবেগঘন ও ব্যতিক্রমী।

তবে অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে বিয়ের পিঁড়িতে বসেই। তুষার আহম্মেদের হাতে দেখা যায় ‘হাদি হত্যার বিচার চাই’ লেখা একটি প্ল্যাকার্ড। মুহূর্তেই সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, আনুষ্ঠানিকতার মাঝেই তিনি, তার স্ত্রী এবং কয়েকজন শুভাকাঙ্ক্ষী বন্ধু শান্তভাবে প্ল্যাকার্ড তুলে ধরেছেন—একটি নীরব কিন্তু স্পষ্ট বার্তা নিয়ে।

উপস্থিত অতিথিদের অনেকেই বিষয়টিকে সাহসী ও প্রতীকী উদ্যোগ হিসেবে দেখছেন। তাদের মতে, ব্যক্তিগত আনন্দের দিনেও ন্যায়বিচারের দাবিকে সামনে আনা দায়িত্ববোধেরই বহিঃপ্রকাশ।
তাদের মতে, এটি শুধু একটি ঘটনার বিচার নয়; বরং ক্যাম্পাসে নিরাপত্তা, জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্ন।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি ২০২৫ (বুধবার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩২ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এই কমিটি সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। জুলাই আন্দোলনে মাভাবিপ্রবিতে তুষার আহম্মেদের সক্রিয় নেতৃত্ব ও ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

ইতোমধ্যে ক্যাম্পাসজুড়ে ও সামাজিক মাধ্যমে তার এই অভিনব প্রতিবাদ ব্যাপক আলোচনা তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ