September 22, 2026, 1:44 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি ” একুশ: জাতীয় জাগরণের প্রেরণা শীর্ষক ” আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন এর আয়োজনে শনিবার ২১শে ফেব্রুয়ারি দুপুর ২,০০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী (পবা-মোহনপুর -৩) আসনের সংসদ সদস্য (এমপি) এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি জোবায়দা সুলতানা, থানা অফিসার ইনচার্জ ওসির প্রতিনিধি এসআই ইয়ামিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকগণ ও শিক্ষার্থীরা এবং বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। এবং আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ