September 19, 2026, 11:08 am
শিরনাম :
বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

আলফাডাঙ্গায় অধ্যক্ষ ও সাবেক শিক্ষকের মধ্যে সংঘর্ষে অন্তত দশ জন আহত

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় অধ্যক্ষ ও সাবেক শিক্ষক গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষে অন্তত দশ জন আহত হয়েছে। এদের মধ্যে দু’জনে অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করা হয়।

জানা যায়, উপজেলার ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসার সাবেক সহকারী মৌলভী শিক্ষক মান্নান মোল্লা মাদ্রাসা থেকে অবসর নেওয়ার পর তার পেনসনের টাকা পাওয়ার ব্যাপারে মাদ্রাসা অধ্যক্ষ মোসলেম উদ্দিনের অসহযোগিতার কারনে দির্ঘদিন তার টাকা আটকে আছে।

এ নিয়ে দু,জনের মাঝে দীর্ঘদিনের বিরোধের জেরে শুক্রবার দুপুর ১২টায় আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এসময় পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এতে অধ্যক্ষ মোসলেম উদ্দিন (৫৫), তার ছেলে উসা বিন মোসলেম (২৬) শিক্ষক আব্দুল মান্নান (৭০) তার ছেলে টুটুল মোল্যা (৪২) আহত হয়। আহত উসা বিন মোসলেম হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার সময় হাসপাতাল গেটে তার উপর হামলা চালায় মান্নান মোল্লা গ্রুপের লোকজন। খবর পেয়ে মোসলেম উদ্দিন গ্রুপের লোকজন আসলে দু’গ্রুপের মধ্যে আবারো সংঘর্ষ বাধে এসময় হাসপাতালগেটে অবস্থিত স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, মমিন ষ্টোর এবঙ হাসপাতালের জরুরী বিভাগে ভাংচুর করে হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে ১০জন আহত হয়েছে। আহতরা হলেন, মোসলেম উদ্দিন (৫৫), উসা বিন মোসলেম (২৬), আব্দুল মান্নান (৭০), টুটুল মোল্যা (৪২), সিফাত (৩০), মিকাইল (২৫), আসিব (২৮), শরাফত(৩০), ফরাদ মোল্লা (৩২)ও মিশকাত (৩০)। এদের মধ্যে গুরুতর আহত ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ