July 27, 2026, 11:31 am
শিরনাম :
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন

তালার খেশরায় ম্যাপ’র সমাপনী সভা অনুষ্ঠিত

‎তালা প্রতিনিধি

তালার খেশরা ইউনিয়ন মাল্টি অ্যাক্টর প্লাটফর্ম (ম্যাপ) এর উদ্যোগে,অ্যাওসেড’র বাস্তবায়নে, জলাবায়ু এবং দূর্যোগ ঝুঁকির অর্থ ও বীমা সম্পর্কিত দক্ষতা বৃদ্ধিমূলক সমাপনী সভা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) সকালে খেশরা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

‎কেয়ার বাংলাদেশ’র সহযোগিতায় ম্যাপ সিডিআরএফআই প্রকল্পের অধিন অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু।

সভায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও করনীয় বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন অ্যাওসেড’র প্রকল্প কর্মকর্তা হেলেনা খাতুন। ফিল্ড অফিসার চায়না দাশ’র পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সচিব এস. এম. রুবায়েত হোসেন, ইউপি সদস্য শামসুল হুদা, মো. সিদ্দিকুর রহমান, মঙ্গল কুমার, ইন্দ্র্রজিৎ বৈরাগী, মো. বিল্লাল হোসাইন, মনোতোষ কুমার দাস, মিঠু, গীতা রানী মন্ডল, ম্যাপ’র তালা উপজেলা সেক্রেটারী জুলফিকার রায়হান, পরিবার পরিকল্পনা পরিদর্শক মুক্তা পারভীন, সংগঠনের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, সেক্রেটারি জুলেখা পারভীন শিখা, সদস্য বিল্লাল হোসেন, আবু সাইদ লাবলু ও আয়েশা খাতুন প্রমুখ।

এসময় জলবায়ু পরিবর্তনজনিত দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের দুর্যোগসমূহ, কৃষিখাতে ক্ষতি, জলাবদ্ধতা, ইউনিয়ন পর্যায়ে জলবায়ু তহবিলের বরাদ্দ প্রদান, ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি শক্তিশালীকরণ ও জলবায়ু পরিবর্তনের ফলে এলাকায় উল্লেখযোগ্য ক্ষতি নিরুপন করা এবং তার সমাধানে করনীয় বিষয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ