September 22, 2026, 3:45 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

নির্যাতিতা নারীকে দেখতে হাতিয়ায় যাচ্ছেন জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট

শাপলা কলিতে ভোট দেওয়ায় নোয়াখালীর হাতিয়ায় নির্যাতনের শিকার তিন সন্তানের জননীকে দেখতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার তিনি হেলিকপ্টারযোগে নোয়াখালী যাবেন বলে আমিরের পিএস নজরুল ইসলাম জানিয়েছেন। ওই নারী বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে শনিবার রাতে ভুক্তভোগী নারী ও তার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন জামায়াত আমির। তখন নোয়াখালী যাওয়ার বিষয়টি জানান তিনি। জামায়াত আমিরের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামেরও যাওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে জেলা জামায়াতের আমির ইসহাক খন্দাকার বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান নির্যাতিতার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। এসময় তিনি ওই নারীকে নিজের বোন আখ্যা দিয়ে বলেছেন, ‘আমি সোমবার তাকে দেখতে নোয়াখালী আসবো।’

আলাদা কলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ওই নারীকে মা বলে সম্বোধন করে বলেছেন, ‘পুরো বাংলাদেশ আপনার সঙ্গে আছে। আমিও আপনাকে দেখতে আসবো।’

নোয়াখালী-৬ আসনে সংসদ সদস্য পদে বিজয়ী এনসিপির সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, ‘হাতিয়ার মানুষ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপে বসবাস করে। এখানে মাহবুবের রহমান শামীমের নির্দেশে নব্য বিএনপির লোকজন তাণ্ডব চালাচ্ছে। আমি উনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। আমার সব এজেন্টকে বাড়ি বাড়ি গিয়ে হামলা করা হচ্ছে। তাদের দাবি, আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী, আমাদের দল ক্ষমতায়, হান্নান মাসউদ কিছু করতে পারবে না। এই ধর্ষণের ঘটনা তারই একটি অংশ।’

জানা যায়, শুক্রবার ১৩ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে চানন্দী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পে কয়েকজন ব্যক্তি তাঁর ঘরে ঢুকে তাঁর স্বামীকে বেঁধে ফেলে এবং এনসিপিকে ভোট দেওয়ার অভিযোগে তাঁকে পাশবিক নির্যাতন চালায়। শনিবার বিকেলে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তাঁর চিকিৎসা চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ