July 28, 2026, 12:46 pm
শিরনাম :
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার। বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর ৫ আসনের জনসাধারণ

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ মনোনীত এমপি পদ প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যধানে জয়ী এ কে এম ফজলুল হক মিলন, তিনি কালীগঞ্জ উপজেলার বর্তুল গ্রামে বাসিন্দা, উনার নির্বাচনী ভোট কেন্দ্র দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ।

হাট-বাজার থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ও ইউটিউবে স্থানীয়রা নেতাকর্মী ও সাধারণ মানুষজনের মধ্যে কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: সালাউদ্দিন আহমেদ বিএনপির নীতি নির্ধারকদের কাছে দাবী জানান একে এম ফজলুল হক মিলন কে “মন্ত্রী হিসাবে গাজীপুরের ৫ আসনের কালীগঞ্জের জনগণের একটি দাবি” বাংলাদেশর নতুন সরকারের মন্ত্রী সভায় আমাদের একে এম মিলন ভাই যেন স্থান পায়।

কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক সদস্য মো. মনির উদ্দিন পাঠান( মিঠু) আমাদের প্রতিনিধিকে বলেন, আমাদের জেলায় সব সরকারের আমলেই কেউ না কেউ মন্ত্রী, উপদেষ্টা হচ্ছেন , গাজীপুর জেলা কে বাংলাদেশ দ্বিতীয় রাজধানী বলা হয়, গাজীপুরে বিশাল ভৌগলিক এরিয়ায় ফজলুল হক মিলন এর আগেও সংসদে প্রতিনিধিত্ব করেছেন, সেই অভিজ্ঞতার আলোকে একে এম ফজলুল হক মিলন ভাই কে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন আমাদের প্রাণের দাবি।

কালীগঞ্জ পৌরসভার বার বার নির্বাচিত সাবেক মেয়র লুৎফর রহমান বলেন, একে এম ফজলুল হক মিলন শিক্ষা-যোগ্যতায় ও রাজনৈতিক দিক থেকে অনেক বিজ্ঞ একজন মানুষ। উনাকে মন্ত্রী করা হলে দেশ ও জাতীর উন্নতি হবে।

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, বাংলাদেশ ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল হক মিলন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, উনার মতো গাজীপুর জেলার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ সাংসদ সদস্য হিসেবে নেই । তিনি আওয়ামী আমলে গাজীপুর জেলা বিএনপিকে আগলে রেখেছিলেন। উনার মতো একজন মানুষকে মন্ত্রী করা এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ