September 24, 2026, 12:47 pm
শিরনাম :
শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ভয়-ভীতির অভিযোগে এনে,বাগেরহাটে সার্জন্ট রিয়াজুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ফকিরহাটে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল বাগেরহাটে সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান বুলবুলি খাতুনের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পেয়ারা বেগমের পাশে জামায়াত শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ১ আটক রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স চুরির স্বর্ণ উদ্ধার

বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম জানাজা ও দাফন সম্পন্ন

মো: মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম (৬৫) গতকাল রাত ১১:৩৫ মিনিটের সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …… রাজিউন)।

প্রধান শিক্ষক আবুল কাশেম কালীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ড ভাদগাতী গ্রামের মৃত. কফিল উদ্দিনের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষ বারের মতো দেখার জন্য সহকর্মী সহ সর্ব স্তরের মানুষ তার বাড়িতে এসেছেন।

মরহুম আবুল কাশেম দক্ষিণ সোম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন, তার পূর্বে তিনি সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছন,দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরে চৌড়া নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছন,সর্ব শেষ মরহুম আবুল কাশেম বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসরপ্রাপ্ত হন।

শনিবার (১৪ই ফেব্রুয়ারী) বাদ যোহর ভাদগাতী ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আত্মীয় স্বজন ও এলাকাবাসীসহ ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ গ্রহণ করেছেন। জানাজায় পৌর সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, সহ সহকর্মী শিক্ষকরা এবং পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন।

জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ