July 28, 2026, 1:44 pm
শিরনাম :
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার। বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ময়মনসিংহ বাসীর সময়ের দাবী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে মন্ত্রী হিসেবে দেখতে চায়

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

বৃহত্তর ময়মনসিংহের প্রানকেন্দ্র ব্রহ্মপুত্র বিধৌত ঐতিহ্যবাহী ময়মনসিংহ -৪ সদর আসন থেকে নির্বাচিত আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদকে মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করার দাবী ওঠেছে।এটা এখন ময়মনসিংহের সর্বস্তরের মানুষের সময়ের দাবী।

ছাত্রদল থেকে বেড়ে ওঠা বিদগ্ধ রাজনৈতিক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নব-নির্বাচিত এমপি তাঁর রাজনৈতিক, ব্যক্তিগত পরিচয় অত্যন্ত উজ্জ্বল ও সমৃদ্ধ।বর্ণাঢ্য রাজনীতির অধিকারী এই মানুষটি রাজনীতির মাঠে বিচরণ ক্ষেত্রে পথচলা কখনো কুসুমাস্তীর্ণ ছিল না।নানান চড়াই উৎরাই পেড়িয়ে আজকের অবস্থানে ওঠে এসেছেন।

এরশাদ বিরোধী আন্দোলনে তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।তখন তিনি ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন।সন্মূখ সারির লড়াকু সৈনিক হিসেবে রাজপথ প্রকম্পিত করে ছিলেন।তাঁর নেতৃত্বের শক্তিশালী ভূমিকা ও ক্ষুরধার নেতৃত্ব চিরকাল উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে পরিগণিত হবে।

পরবর্তীতে বিবিধ পথ ভ্রমণ করে নেতা কর্মীদের প্রত্যক্ষ ভোটে ময়মনসিংহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে
সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি ময়মনসিংহ মহানগর বিএনপির জেষ্ঠ্য যুগ্ম-আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এর দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

২৪ এর আন্দোলনে তাঁর লড়াকু ভূমিকা ও রাজপথে সরব উপস্থিতি সকল আন্দোলনকারীদের নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে।বিএনপির আপদকালীন সময়ে ২০১৮ সালে এমপি পদপ্রার্থী হয়ে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ১ লাখ ৮২ হাজার ভোট পেয়ে রেকর্ড সূস্টি করে ছিলেন।

তিনি বিএ (অনার্স) এম এ,এলএলবি উত্তীর্ণ। উচ্চ শিক্ষিত সম্ভ্যান্ত মুসলিম পরিবারের সন্তান। যেকোন দায়িত্ব প্রদান করা হলে তিনি দক্ষতার ও সুনামের সাথে দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করবেন ইনশাআল্লাহ।

সাবেক ছাত্রদল ও যুবদল নেতা নগরীর থানাঘাট এলাকার বাসিন্দা ফরিদের সাথে কথা হলে তিনি বলেন একজন মেধাবী ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি এর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তিনি একজন নির্লোভ নিরহংকার সর্জন ব্যত্ত্বিত্ব।অবহেলিত ময়মনসিংহের উন্নয়নের জন্য উনাকে মন্ত্রী পরিষদ এর সদস্য করার জন্য দাবী করছি।

বিশিষ্ট ব্যবসায়ী হোটেল মিনারের স্বত্ত্বাধিকারী মোঃ দেলোয়ার হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন বিগত সরকারের শাসনামলে ময়মনসিংহ সদর ও নগরবাসীর তেমন কোন উন্নয়ন হয়নি। শিল্প ও ব্যবসা বানিজ্যে পিছিয়ে পড়া অবহেলিত ময়মনসিংহের সার্বিক উন্নয়নের জন্য ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে মন্ত্রী করার জন্য জোর দাবী জানাচ্ছি।

পেশাজীবী সংগঠনের বলিষ্ট নেতা প্রফেসর ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী, জাসাস নেতা অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন,বিশিষ্ট শ্রমিক দল নেতা আব্দুল মান্নান,জিল্লুর রহমান জিল্লু,দেবব্রত দাস দুকুল, পরিবহন শ্রমিক নেতা রনি,আলী হোসেন,সুমন ড্রাইভার, মহিলাদল নেতা সাবেক কাউন্সিলর রোকসানা পারভীন কাজল, খোদেজা আক্তার,খালেদা খানমসহ শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কথা হলে সকলেই আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি’র ভূয়সী প্রশংসা করে তাঁকে মন্ত্রী করার জন্য আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিনয়ের সাথে জোর দাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ