September 22, 2026, 4:24 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

অনাকাঙ্ক্ষিত ঘটনায় এমপি প্রার্থী শেখ হাবিবার কাছে নবনির্বাচিত এমপির দুঃখ প্রকাশ

রতন, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর- ৩ আসনের পবা উপজেলার হরিয়ানে ফুটবল মার্কার নারী এমপি প্রার্থী শেখ হাবিবাকে লাঞ্চিতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ধানের শীষের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।

শনিবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে সদ্য ঘটিত জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে সময়ে এ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন এর পক্ষে মোহনপুর উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল শেখ হাবিবার গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সরাসরি দুঃখ প্রকাশ করেন।

এর দুদিন আগে জাতীয় সংসদ নির্বাচনের দিন দুপুরে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের নলখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ফুটবল মার্কার নারী এমপি প্রার্থী শেখ হাবিবাকে লাঞ্চিত করার ঘটনা ঘটে।

সরেজমিনে শেখ হাবিবার বাড়িতে গিয়ে দেখা যায়, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শেখ হাবিবর খোঁজখবর নেন এবং নির্বাচনের দিন ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

শেখ হাবিবার সাথে সাক্ষাত করা বিএনপির প্রতিনিধি দলে ছিলেন, মোহনপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আনছার আলী, সাবেক সাধারণ সম্পাদক এনতাজ আলী সরকার, ঘাসিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ডালিম উদ্দিন ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জোলহাস উদ্দিন দুলালসহ স্থানীয় বিএনপি কর্মী আলমাস হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ