September 22, 2026, 4:23 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

গাজীপুর ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলুল হক মিলন বিজয়ী

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

সদ্য সমাপ্ত ত্রায়োদশ সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (পূবাইল- কালীগঞ্জ-বাড়িয়া ) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী ভোটের ব্যবধান ৫৬ হাজার১৩০ ভোট।

বৃহস্পতিবার রাতে গণনা শেষে ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফলাফলে জানা যায়, গাজীপুর-৫ আসনের মোট ১১৪টি কেন্দ্রের সব কটির ফলাফলে বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে খায়রুল ইসলাম পেয়েছেন ৭৬ হাজার ৭৬১ ভোট। ৫৬ হাজার ১৩০ ভোটে বিজয়ী হয়েছেন ফজলুল হক মিলন।

বিজয়ী হওয়ার পর ফজলুল হক মিলন গাজীপুর-৫ আসনের সকলের উদ্দেশ্যে তার ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে তিনি লিখেন, আজকের এই বিজয় আমার একার নয়—এটি আপনাদের প্রত্যেকের বিজয়।

এই বিজয় শ্রমজীবী মানুষের, কৃষক, ছাত্র-যুবক,মা-বোন ও বয়োজ্যেষ্ঠদের। আপনারা বিশ্বাস রেখেছেন,আস্থা রেখেছেন, আর সেই আস্থার মর্যাদা রাখাই হবে আমার প্রথম ও প্রধান দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ