July 28, 2026, 8:39 pm
শিরনাম :
পাথরঘাটায় ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ’ দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক লামায় ছিনতাইকৃত সিএনজি ও মোবাইল উদ্ধার, গ্রেফতার ৩ বান্দরবানে দুর্গম ম্রো-খুমী পাড়ায় হামের উপসর্গে চার মাসে ২৯ জনের মৃত্যুর দাবি কাঁঠালিয়ায় বিনামূল্যেচোখের ফ্রি চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল বাকশিস’র বাগমারা উপজেলা শাখার কমিটি গঠন জাতীয় পর্যায়ে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিল জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী দেশের প্রথম অনলাইন কোর্স মার্কেটপ্লেস SkillShekhai.com-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

জনগণ আর পরিবারতন্ত্রকে দেখতে চায় না, দেশের মানুষ পরিবর্তন চায় -ডা.শফিকুর রহমান

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

বাংলাদেশ জামায়েতে ইসলামী আমির ডা: শফিকুর রহমান বিএনপিকে উদ্দ্যেশ্যে করে বলেন- কৃষকদেরকে ধোকা দিয়ে ফার্মাস্ কার্ডের কথা বলছেন।তাদের শাসনামলে কৃষক সারের ন্যায্য দাম পায়নি।এখন জনগণকে ধোকা দেওয়ার জন্য এসব কথা বলছেন।

তিনি জনগনকে বলেন-৫ই আগষ্টের পর জনগনের মালামাল যারা লুট করেছে তাদেরকে ভোট দিবেন না।তাদেরকে ভোট দিলে ফ্যাসিবাদ আসবে।জনগণ আর পরিবারতন্ত্রকে দেখতে চায় না। দেশের মানুষ পরিবর্তন চায়। আর গোলামী নয় আজাদীর জন্য হ্যাঁ ভোট ও দাঁড়িপাল্লায় এবং ১১ দলের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারি) দুপুর ১১ টায় জামায়াতে ইসলামি ময়মনসিংহ মহানগর এর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমির ও ময়মনসিংহ -৪ সদর আসন থেকে ১১ দল মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা কামরুল হাসান এমরুল।

ডা: শফিকুর রহমান বক্তব্য প্রদানকালে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার ১১ দলের প্রার্থীদেরকে উপস্থিত জনগণের সাথে তাদের পরিচয় করিয়ে তাদের ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহ্বান জানান। তারা বিজয়ী হলে দেশে ইনসাফ ভিত্তিক সমাজ ও রাস্ট্র প্রতিষ্ঠা হবে।

জনসভায় জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা আমির মোঃ আব্দুল করিম, জামায়াতে ইসলামী নেতা মোঃ আনোয়ার হোসেন সুজন, এম এ বারী ও ১১ দল মনোনীত ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় সকল সংসদ সদস্য প্রার্থীগণ এবং ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অনেকেই বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ