September 22, 2026, 3:45 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

শফিকুর রহমান আলেম নন; বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে?

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, পাকিস্তানি রাজাকারদের তৈরি দল জামায়াতে ইসলামীর আমি ডা. শফিকুর রহমান কোনো আলেম নন। তারা বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে।

রোববার (০২ ফেব্রুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলার শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম জামাল বলেন, “পাকিস্তানি রাজাকারদের হাত ধরে যে জামায়াতে ইসলামী তৈরি হয়েছিল, সেই দলের সভাপতি ডা. শফিকুর রহমান কোনো আলেম না। ওরা বেহেশতের টিকিট বিক্রির নামে ভণ্ডামি করছে। আমাদের মা-বোনদের অপমান করেছে। ওরা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা নাকি পতিতালয়ের সমান। আমি আমার মায়েদের অপমান করার জন্য ওদের ধিক্কার জানাই।”

তিনি আরও বলেন, “এই অঞ্চলে যারা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এসেছে, তাদের অসম্মানজনক ও বাঁদরামিপূর্ণ কথাবার্তা মানুষ দেখেছে। বিড়ির সুখটান দেখিয়ে বেহেশত দেওয়ার স্বপ্ন দেখায়। কোনো ভালো পরিবারে কিংবা আলেমের পরিবারে যদি কেউ জালেম হয়, তাকে সেই পরিবারের সম্মান দেওয়া যায় না। কারণ কায়েদে সাহেব হুজুর জীবনে যত বই লিখেছেন, সবগুলোই মওদুদী আকীদার বিরুদ্ধে। আর তুমি নেমেছো মওদুদী আকীদা নিয়ে—তোমাকে আমরা প্রত্যাখ্যান করলাম।”

রফিকুল ইসলাম জামাল বলেন, “আমরা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছি, তখন ওরা ফতোয়া দিচ্ছে—মোনাজাতে হাত তুলে দোয়া করা নাকি হারাম, এটা নাকি ইসলাম সমর্থন করে না। আমি তোমাদের ধিক্কার জানাই। আমরা কিছু চাইলে মহান আল্লাহর কাছেই চাই, তোমাদের কাছে কিছু চাই না।” তিনি আরও বলেন, “ওরা ইসলামের শত্রু। ইসলাম নিয়ে ওরা ভণ্ডামি করছে। ইসলামকে বিভিন্ন খাতে অপব্যবহার করে ইসলামকে বিতর্কিত করছে।”

বিএনপির এই নেতা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ওলামা দল—যেখানে আলেম-ওলামারা ধর্মীয় মূল্যবোধ নিয়ে রাজনীতি করে—সেই দলেই শান্তি থাকে। ওদের মতো রাজাকার, আলবদর, আলশামস বাহিনী ৫৪ বছর ধরে দেখিয়েছে তারা রগ কাটতে জানে। পাকিস্তানের ২৩ বছরে আমরা দেখেছি তারা কী পরিমাণ নির্যাতন করতে পারে। তোমাদের আর নতুন করে আমাদের দেখানোর দরকার নেই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সদস্য এলিজা জামান। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদসহ আরও বক্তব্য দেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ