September 22, 2026, 3:45 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

মোহনগঞ্জে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী শ্রাবনী

মাসুম আহমেদ, মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা ৪ ( মদন,মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণী তাহমিনা জামান শ্রাবণী।

সোমবার মোহনগঞ্জ উপজেলায় সাতি নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ভোটারদের কাছে বাবরের পক্ষে ভোট চান।

তিনি বলেন, লুৎফুজ্জামান বাবর হাওরাঞ্চলের মানুষকে অনেক ভালোবাসেন। তিনি কৃষক শ্রমিক মেহনতী মানুষদের জন্য ভাল কিছু করতে চান। তাকে ভোট দিয়ে বিজয়ী করলে মোহনগঞ্জ বাসীর পাশে সবসময় থাকবেন।
শ্রাবণী মোহনগঞ্জের মানুষের বাবরের প্রতি ভালবাসার কৃতজ্ঞতা স্বীকার করেন।

তিনি মাইলোড়া রাইস মিল মাঠ, গরুহাট্টা,দৌলতপুর ঈদগাহ মাঠ,বামের চর বাজার,উপজেলা বিপ্লব মার্কেট, বিরামপুর বাজার,বড়তলী বাজার এ পৃথক পৃথক নির্বাচনী পথসভায় অংশ নিয়ে লুৎফুজ্জামান বাবরের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুল, সহ সাবেক সভাপতি, সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ