July 26, 2026, 3:33 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ১১ মামলায় অভিযুক্ত মাহাবুবুল করিম কামাল গ্রেফতার হচ্ছে না

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন থানায় ও আদালতে দায়েরকৃত এবং থানাতে রুজুকৃত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ১১ মামলায় অভিযুক্ত মাহাবুবুল করিম কামাল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। রহস্যজনক কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছেনা। এজন্য জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মাহাবুবুল করিম কামাল রাজধানী ঢাকার জিগাতলায় বসবাস করে। তার পিতার নাম মরহুম রেজাউল করিম। মাহাবুবুল করিম কামালের বিরুদ্ধে

শেখ হাসিনা সরকারের আমলে মাহাবুবুল করীম কামাল ও তার দুই ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যরা অন্যের সম্পদ জোরপূর্বক দখল করে জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছে।

মাদ্রাসা,স্কুল,মসজিদ ও কমিউনিটি ক্লিনিকের সম্পদ দখল, নিয়োগ বাণিজ্য নিরীহ মানুষকে পুলিশ দিয়ে হয়রানি,মিথ্যা মামলা সাজিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে।ঢাকার জিগাতলায় প্রেস ব্যবসায়ী সেজে ব্যবসায়ী মহল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এর নিকট হতে লোভ দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

তার স্থায়ী ঠিকানা-গ্রাম: বারইগাঁও,পোস্ট অফিস: দত্তের বাজার,ইউনিয়ন: দত্তের বাজার থানা: পাগলা, উপজেলা গফরগাঁও
জেলা:ময়মনসিংহ।বর্তমান ঠিকানা:১৫/ক, জিগাতলা (লিফট এর-০৭)আব্দুল হাতেম লেন, ঢাকা।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় রুজুকৃত ও আদালতে দায়েরকৃত মামলা গুলো হচ্ছে,
মোহাম্মদপুর থানা-ঢাকা-মামলা নং-৩৯/২০২৫,ময়মনসিংহ সদর ম্যাজিঃ আদালত মামলা নং-২২০/২০০৫,
পাগলা থানা নির্বাহী ম্যাজিঃ আদালত মামলা নং-৬৩৬/২০২১,গফরগাঁও সহকারী জজ আদালত মামলা নং-৩৫/২০০৯,
ময়মনসিংহ জেলা জুডিসিয়াল ম্যাজি: আদালত গফরগাঁও মামলা নং-২০৪০/ ২০০৮,ময়মনসিংহ জেলা, বিজ্ঞ নির্বাহী ম্যাজিঃ আদালত,পাগলা থানা মামলা নং-৩৮৭/২০২১,ঢাকা জেলাজজ আদালত,অর্থঋন মামলা নং-১৯৮/২০০৮, ময়মনসিংহ সিনিয়র ম্যাজিঃআদালত, গফরগাঁও মামলা নং-১১৬৫/ ২০০৯, ময়মনসিংহ নির্বাহী ম্যাজিঃ আদালত, গফরগাঁও মামলা নং-৬৬৮/২০১০,
ময়মনসিংহ নির্বাহী ম্যাজিঃ আদালত, গফরগাঁও মামলা নং-৬৬৯/২০১০, ঢাকা মেট্রোপলিটন ম্যাজি: আদালত মামলা নং-৩৬৫/২০০৫।

এছাড়াও ১০ টি জিডি করা হয়েছে। জিডিগুলো হচ্ছে,ময়মনসিংহের পাগলা থানা জিডি নং-৬৩৫।বি-বাড়িয়া থানা জিডি নং-১০৬৩,ময়মনসিংহ কোতোয়ালি থানা জিডি নং-১৮৪১,গফরগাঁও থানা জিডি নং-৯৩৩,পাগলা থানা জিডি নং-১৪৯০, কোতোয়ালি থানা জিডি নং-৫৮১ ও জিডি নং-৩৬৯,গফরগাঁও থানা জিডি নং-৬১৪,
আদাবর থানা ঢাকা মেট্রোপলিটনপুলিশ জিডি নং-১৩৮০,গফরগাঁও থানা জিডি নং-৪১৪।

মাহাবুবুল করিম কামালকে অতি দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য এলাকাবাসী ও অভিযোগ কারীরা দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ