July 26, 2026, 3:33 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময়

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সাংবাদিকরা হচ্ছেন সবচেয়ে শক্তিশালী পাহারাদার। তাদের দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ লেখনীর ওপরই নির্ভর করে জনগণের সচেতনতা। আগামী জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়; এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম, এতে সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

শনিবার ৩১ জানুয়ারি সন্ধ্যায় গহিরাস্থ নিজ বাসভবনে রাউজান প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত উপস্থিত ছিলেন নোয়াজিষপুর ইউনিয়নপরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা চেয়ারম্যান, মিডিয়া প্রতিনিধি জুয়েল চৌধুরী, প্রেস সচিব খোরশেদুল আলম, রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, নবনির্বাচিত সভাপতি কাজী সরোয়ার খান মঞ্জু, সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসাইন সিকদার, সহ-সভাপতি মিলন বড়ুয়া, সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে. এম. বাহাউদ্দীন, দপ্তর সম্পাদক এ. কে. বাবর, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুপন বিশ্বাস সদস্য মিলন বৈদ্য শুভ, আতিক উল্লাহ্, মো. সাব্বির।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরো বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখে। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের কলম সবসময় সোচ্চার থাকবে—এটাই প্রত্যাশা।

মতবিনিময় শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ