September 22, 2026, 3:02 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

জমিতে ড্রেন নেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা

মোঃ জিয়ান, মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি

নেত্রকোনা র মোহনগঞ্জে কৃষি জমিতে গভীর নলকুপের পানি নেয়ার উদ্দেশ্য প্রতিপক্ষের জমিতে ড্রেন করায় একই গ্রামের আব্দুর রহমান ও তার লোকজনের  হামলায় দুই  কৃষক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক।

এ ব্যপারে  শুক্রবার  মো : হালিম মিয়া  বাদী হয়ে,   প্রতিপক্ষ আব্দুর রহমান সহ ৫ জনকে আসামি করে ও ৫ জনকে অজ্ঞাত আসামি করে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার বিকালে সমাজ সহিলদেও ইউনিয়নে কয়রাপাড়া গ্রামে চর হাওরে গভীর নলকূপের পানি প্রায় ১২ শত কাঠা জমিতে সরবরাহ করার জন্য বিভিন্ন কৃষকের জমি দিয়ে ড্রেন করেন কয়রাপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে মো: হালিম মিয়া সহ সংস্লিষ্টরা এরই অংশ হিসেবে  আব্দুর রহমানের কিছু জমির উপর দিয়ে ড্রেন নিলে আব্দুর রহমান ও তার লোকজন ড্রেন বন্ধ করে দেয়।

এর প্রতিবাদ করলে আব্দুর রহমান ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে হামলা করলে একই গ্রামের মোতালিব (৪২) কামরুল (৩৬) গুরুতর আহত হয়। তাদের  আহত অবস্থায় মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে এলে অবস্থা খারাপ দেখে তাদের ময়মনসিংহ রেফার করাহয়।

এ ব্যপারে মোহনগঞ্জ থানার ওসি তদন্ত জানান,  এ ঘটনায় মামলা হয়েছে তদন্ত পূর্বক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ