September 22, 2026, 2:28 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

গুম-নির্যাতনের বিভীষিকা পেরিয়ে নিজ গ্রামে ফিরলেন সাবেক ছাত্রনেতা দবির উদ্দিন তুষার

জুবায়ের খান প্রিন্স, স্টাফ রিপোর্টার

গুম-নির্যাতনের বিভীষিকা পেরিয়ে নিজ গ্রামে ফিরলেন সাবেক ছাত্রনেতা দবির উদ্দিন তুষার, ধানের শীষের গণসংযোগে আবেগ, প্রতিবাদ ও প্রত্যাবর্তনের বার্তা।

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় গুম ও নির্মম নির্যাতনের শিকার কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা দবির উদ্দিন তুষার দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে নিজ জন্মভূমি পাবনার সুজানগরে ফিরেছেন ৩০ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টায়। তার এই প্রত্যাবর্তন কেবল ব্যক্তিগত মুক্তির গল্প নয়; এটি গুম-নির্যাতনের রাজনীতির বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদ এবং গণতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় প্রত্যাবর্তনের এক শক্ত বার্তা হয়ে উঠেছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের গণসংযোগে অংশ নিতে বৃহৎ আয়োজনে নিজ গ্রামে ফেরেন তুষার। এ উপলক্ষে বেড়া ও সুজানগরজুড়ে ধারাবাহিক পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খানসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিগুলো আবেগঘন জনসমাবেশে রূপ নেয়।

প্রথমে বেড়া সি অ্যান্ড বি মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পরে কাশিনাথপুর মোড় হয়ে চিনাখড়া বাজারে ধানের শীষের গণসংযোগে অংশ নেন দবির উদ্দিন তুষার। প্রতিটি স্থানেই তাকে ঘিরে মানুষের ভিড়, শুভেচ্ছা ও সহমর্মিতা ছিল চোখে পড়ার মতো।

২০২৪ সালের ২৪ জুলাই রাজধানীর মিরপুরের নিজ বাসা থেকে সাদা পোশাকধারী পুলিশ পরিচয়ে দবির উদ্দিন তুষারকে তুলে নেওয়া হয়। পরিবারের সামনে তাকে প্রথমে কাফরুল থানায় এবং পরে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হলেও তার গ্রেপ্তারের বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলো কোনো তথ্য দেয়নি।

পরবর্তী আট দিন তিনি গুম অবস্থায় ছিলেন। এ সময় চোখ বেঁধে ও কালো কাপড় পরিয়ে টর্চার সেলে তার ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয় বলে তিনি জানান। পরে ১ আগস্ট ২০২৪ তাকে কাউন্টার টেরোরিজম পুলিশের মাধ্যমে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয়। সরকার পতনের পর ৬ আগস্ট ২০২৪ তিনি মুক্তি পান। ঘটনাটি সে সময় জাতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মুক্তির পর দীর্ঘদিন তিনি শারীরিক ও মানসিক বিপর্যয়ে ভুগে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন।

ছাত্রজীবন থেকেই দবির উদ্দিন তুষার ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক মামলায় গ্রেপ্তার, হামলা ও নির্যাতনের মধ্য দিয়েই তার রাজনৈতিক জীবন গড়ে উঠেছে বলে জানান সহকর্মীরা।

তার পরিবার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তার পিতা মরহুম ঈমান আলী খান ও চাচা মরহুম ইয়াজ উদ্দিন খান ছিলেন স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা। পারিবারিক এই রাজনৈতিক উত্তরাধিকারই তাকে আন্দোলন-সংগ্রামের পথে দৃঢ় রেখেছে বলে মনে করেন স্থানীয় নেতাকর্মীরা।

তারা আরও বলেন, দবির উদ্দিন তুষারের গ্রামে ফেরা কেবল একজন নেতার প্রত্যাবর্তন নয়; এটি গুম-নির্যাতনের রাজনীতির বিরুদ্ধে জীবিত সাক্ষ্য। তার উপস্থিতি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন সাহস ও প্রত্যয় যোগাবে।

সংবর্ধনা শেষে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং পাবনা-২ আসনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

চিনাখড়া হাই স্কুল এন্ড কলেজ মাঠের এই আয়োজনে
প্রধান অতিথি ছিলেন গুম ফেরত নেতা দবির উদ্দিন খান তুষার
সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ

সভাপতিত্ব করেন মো. হাবিবুর রহমান মাস্টার
সাবেক সভাপতি, দুলাই ইউনিয়ন বিএনপি

আয়োজনে: দুলাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ