September 22, 2026, 2:25 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

নির্বাচিত হলে পবা-মোহনপুরে পরিবেশ ও কৃষির উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে: মিলন

রতন, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর পবা–মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, নির্বাচিত হলে এ অঞ্চলের পরিবেশ সংরক্ষণ ও কৃষির আধুনিকায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

৩১ জানুয়ারি শনিবার সকালে কেশরহাট পৌর এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।

সকালে কেশরহাট মহিলা কলেজপাড়া থেকে গণসংযোগ শুরু করেন মিলন। এ সময় তিনি বলেন, “পবা–মোহনপুর কৃষিভান্ডার হিসেবে খ্যাত। উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষিকে এগিয়ে নিয়ে গিয়ে ফলন বাড়াতে কাজ করা হবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি অভিযোগ করেন, রাজশাহী সিটি করপোরেশনের ব্যবহৃত অপরিশোধিত বর্জ্য পানি ড্রেনের মাধ্যমে বারনই নদীতে পড়ে পরিবেশ দূষণ করছে। “এই পানি পরিশোধনের ব্যবস্থা করাই হবে আমার প্রথম কাজ। পরিবেশ রক্ষায় বারনই নদী সংস্কার এখন অপরিহার্য,” বলেন তিনি।

মিলন আরও বলেন, দখল হওয়া খাল উদ্ধার করে পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ সচল করা হবে, যাতে কৃষকরা সেচের জন্য সেই পানি ব্যবহার করতে পারেন। তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের কথাও উল্লেখ করেন।

কৃষি উন্নয়নের অংশ হিসেবে রাজশাহীতে একটি কৃষি কলেজ স্থাপন, কৃষিপণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ এবং একটি কৃষি ইপিজেড গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি বেকারত্ব দূরীকরণ, মাদকমুক্ত সমাজ গঠন, কিশোর গ্যাং দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথাও বলেন।

শিক্ষা খাত নিয়ে তিনি বলেন, “বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমরা জীবনমুখী ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করব।” এছাড়া পবা–মোহনপুর এলাকার রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মিলন বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র চলছে। তবে নির্বাচনের ট্রেন কোনোভাবেই থামানো যাবে না।”

ধর্মভিত্তিক রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, জান্নাত বা জাহান্নামের সিদ্ধান্ত একমাত্র আল্লাহর, কোনো রাজনৈতিক দল তা দিতে পারে না। তিনি ভোটারদের বিভ্রান্ত না হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মিলন দাবি করেন, বিভিন্ন এলাকায় গণসংযোগে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন এবং ভোটাররা তাকে সমর্থনের আশ্বাস দিচ্ছেন। নির্বাচিত হলে নারীদের ক্ষমতায়ন ও পরিবারে সম্মান বৃদ্ধির লক্ষ্যে “ফ্যামিলি কার্ড” এবং কৃষকদের জন্য “কৃষি কার্ড” চালুর কথা বলেন তিনি। স্বাস্থ্যখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংখ্যা বৃদ্ধি ও পর্যাপ্ত ওষুধ সরবরাহেরও প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, খেলাধুলাকে প্রাথমিক স্তর থেকে বাধ্যতামূলক করা এবং খেলোয়াড়দের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সম্প্রীতির আহ্বান জানিয়ে মিলন বলেন, “সবার রক্ত লাল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম—সবার অংশগ্রহণে আমরা পবা–মোহনপুরের উন্নয়ন করব।”

গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর একটি অংশও সেখানে উপস্থিত হয়ে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা প্রার্থীর সামনে তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ