September 22, 2026, 2:28 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

মামুনুল হক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন; কারো উস্কানিতে পা দেওয়া যাবে না

তরফদার রবিউল ইসলাম

ঢাকা-১৩ আসনের ১১ দলীয় ঐক্যের রিকশা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আল্লামা মামুনুল হক বলেছেন, আমরা নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া বিধিমালা অনুসরণ করে অত্যন্ত সহনশীলতার সঙ্গে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব।

রিকশা মার্কার গণজোয়ার দেখে অনেকেরই মাথা খারাপ হতে পারে। তারা নানাভাবে উসকানি দিয়ে আমাদেরও সীমা লঙ্ঘন করতে বাধ্য করতে চাইবে। মনে রাখতে হবে, আমরা দায়িত্বশীল মহল; আমরা কারো উসকানিতে পা দেব না।

শুক্রবার জুমার নামাজের পর মামুনুল হকের নেতৃত্বে শেরেবাংলা নগর ও আদাবর হয়ে মোহাম্মদপুর পর্যন্ত এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। দীর্ঘ মিছিল শেষে আয়োজিত পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে মামুনুল হক এসব কথা বলেন। তিনি বলেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া জরুরি।

এ জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্যধারণ করব। তবে আমাদের সহনশীলতাকে যদি কেউ দুর্বলতা ভাবে, তবে সে বোকার স্বর্গে বসবাস করছে।

এলাকার ঐক্য ও বহিরাগত প্রার্থীর বিষয়ে তিনি বলেন, মোহাম্মদপুর আজ দল-মত-নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ। ঢাকা-১৩ আসনের মানুষ নিজেদের মধ্য থেকে প্রতিনিধি চায়, কোনো ভাড়াটিয়া চায় না।

এই উত্থান এবং জাগরণ কারো জন্য মাথা ব্যথার কারণ হলে আমরা তাদের সমবেদনা জানাই।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উসকানির বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, অনেকেই বাইরে থেকে এসে গণ্ডগোল পাকানোর চেষ্টা করবে।

১২ তারিখ পর্যন্ত তারা আমাদের মোহাম্মদপুরের মেহমান। বাইরে থেকে এসে যতই গণ্ডগোল বাধাতে চেষ্টা করুক, মেহমান হিসেবে আমরা তাদের সঙ্গে গণ্ডগোলে জড়াব না; বরং চা-নাস্তা দিয়ে আদর-আপ্যায়ন করাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ