July 26, 2026, 5:36 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

মাভাবিপ্রবি শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগ নিয়ে শঙ্কা;

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাভাবিপ্রবি শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগ নিয়ে শঙ্কা, সেমিস্টার ফাইনাল এবং ক্যাম্পাস থেকে বাড়ির দুরত্ব অনেক হওয়ায় ভোটাধিকার প্রয়োগ অনিশ্চিত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগামী ১২ ফেব্রুয়ারী ভোটগ্রহণ হবে।
চলমান সেমিস্টারের ফাইনাল পরীক্ষা এবং ক্যাম্পাস ও বাড়ির দূরত্বের সাথে সাথে পরীক্ষার প্রস্ততিজনিত সমস্যাকে সামনে রেখে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ভোট দিতে পারছেন না মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অনেক শিক্ষার্থী। নির্বাচনের এ সময়ে চলমান সেমিস্টারের ফাইনাল পরীক্ষা এবং যাতায়াতে দীর্ঘসময় লাগার কারণে ভোটার তালিকায় নাম থাকলেও নিজ এলাকায় গিয়ে ভোট প্রয়োগ নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন তারা।


অনেক শিক্ষার্থী জানায়, নির্বাচনের সময় পরীক্ষা থাকায় অনেকেই ক্যাম্পাস ছেড়ে যেতে পারছেন না, আবার অনেকে পরীক্ষার প্রস্তুতির মাঝে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভোট দিতে যেতে দ্বিধাবোধ করছেন। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ কাজ করছে। অনেকেই প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ইচ্ছুক।

বিভিন্ন বিভাগের পরীক্ষার রুটিনে দেখা গেছে, ১৪ বা ১৫ই ফেব্রুয়ারীতে পরীক্ষা রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায় “পরীক্ষা চলা সময়ে পড়ার মাঝখানে বাড়ি যাওয়া বা কয়েকদিন নষ্ট করা সম্ভব নয়। দেশের নাগরিক হিসেবে ভোট দেওয়া প্রয়োজন, কিন্তু পরীক্ষার চাপে তা এবার হচ্ছে না। আমার বাসা চট্টগ্রামে, ১২ তারিখে ভোট দিয়ে পরের দিনই ক্যাম্পাসে আসতে হবে,১৪ তারিখ পরীক্ষা আছে।পরের দিন গাড়ি যাতায়াত করবে কিনা তাও অনিশ্চিত, নিরাপত্তার বিষয়টিও ভাবাচ্ছে আমাকে। “


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ