July 28, 2026, 2:08 am
শিরনাম :
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন উত্তরায় কাভার্ডভ্যান উল্টে সড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট

রাজবাড়ীতে কমরেড অমল সেনের মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে প্রয়াত কমিউনিস্ট নেতা ও শ্রমজীবী মানুষের অধিকার আন্দোলনের অগ্রদূত কমরেড অমল সেনের ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা শহরের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে দলটির জেলা কার্যালয়ে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন দলের

রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টুর সভাপতিত্বে এ স্মরণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড অরুণ কুমার সরকার, জাতীয় ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি কমরেড এনায়েত আলী, জেলা কমিটির সদস্য কমরেড তাপস দত্ত, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক এবং সাবেক জিএস অ্যাডভোকেট আরব আলী প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা বলেন, কমরেড অমল সেন ছিলেন শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে আজীবন সংগ্রামী এক আপসহীন নেতা। তিনি শ্রমজীবী মানুষ, কৃষক ও মেহনতি জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। তার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সততা ও আদর্শনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তারা আরও বলেন, বর্তমান সমাজব্যবস্থায় বৈষম্য ও অন্যায় ক্রমেই বাড়ছে। এই বাস্তবতায় কমরেড অমল সেনের আদর্শ, চিন্তাধারা ও সংগ্রামের পথ আজও অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনকে আরও সংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।

স্মরণ সভায় ওয়ার্কার্স পার্টি, কৃষক সমিতি ও বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ