September 22, 2026, 3:47 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

দীপু দাসকে হত্যা ও আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে হত্যা ও তার মৃতদেহকে আগুনে পোড়ানোর মর্মান্তিক পৈশাচিক বর্বরোচিত ঘটনার প্রতিবাদে ময়মনসিংহ নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ২১ ডিসেম্বর বিকেল ৪ টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ হিন্দু মহাজোট ও সচেতন সনাতনী সমাজ আয়োজিত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ হিন্দু মহাজোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিপেশ চন্দ্র সরকার।সমাবেশ ও বিক্ষোভে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী মানুষ অংশ গ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক ডাঃএন সি পাল,হতভাগা দীপু চন্দ্র দাসের প্রতিবেশী ও হিন্দু মহাজোট নেতা লিমন দেবনাথসহ হিন্দু মহাজোট ও সচেতন সনাতনী সমাজের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তাগন দীপুকে নির্মম ও পৈশাচিক মধ্যযুগীয় বর্বরোচিত কায়দায় নির্মমভাবে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবী করেন। ক্ষোভ প্রকাশ করে বলেন বিচারহীনতাই বাংলাদেশকে হিন্দু শূন্য করছে, তারা আরও বলেন সহিংসতা নয় সহাবস্থান চাই ও শান্তি পূর্ণ বাংলাদেশ চাই।

হতভাগা দীপুর প্রতিবেশী তার বক্তব্যে বলেন দীপু একজন দরিদ্র পরিবারের সন্তান,সেই একমাত্র কর্মক্ষম ছিল, দীপুর অবুঝ শিশু, স্ত্রী ও পরিবারের লোকজনকে দেখার আর কেউ নেই। তার পরিবারে চলছে আহাজারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ