September 19, 2026, 11:08 am
শিরনাম :
বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

ওসমান হাদী হত্যার বিচার ও ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে মোল্লাহাটে বিক্ষোভ মিছিল

স্টাফ রির্পোটার

বাগেরহাটের মোল্লাহাটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর নির্মম হত্যাকাণ্ডের বিচার এবং ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় মোল্লাহাট বাজার চৌরঙ্গী থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোল্লাহাট থানার সামনে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদী ছিলেন অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর। তাঁর হত্যাকাণ্ড দেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বক্তারা দ্রুত হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এসময় বক্তারা আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ দেশটির সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তারা ভারতীয় আধিপত্যবাদ চিরতরে বিদায় না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নতুন করে যেন কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে মাথাচাড়া দিতে না পারে, সেজন্য শরীফ ওসমান হাদীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে কোটি কোটি হাত রাজপথে গড়ে উঠেছে। হাদীর রক্ত বৃথা যেতে দেওয়া হবে না বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশ শেষে নিহত শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ