September 19, 2026, 11:08 am
শিরনাম :
বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার প্রতিবাদে তার নিজ জেলা ঝালকাঠিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর ঈদগাহ জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্র জনতা। মিছিলটি স্থানীয় কলেজ মোড় এসে শেষ হয়। এরপর সেখানে তারা ৩টার দিকে ঝালকাঠি–বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় অবরোধ শুরু করে। এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই অবরোধে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

অবরোধকারীদের মধ্যে মাহমুদুল হাসান সাগর, রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরদৌস ইফতি জানান, ওসমান হাদীর হত্যাকারীদের আগামী দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

তাদের দাবি, হাদির হত্যার ঘটনাটি পরিকল্পিত। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ