September 19, 2026, 11:07 am
শিরনাম :
বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

তালায় দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি প্রদান

বি. এম. জুলফিকার রায়হান, তালা প্রতিনিধি

তালা উপজেলার পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর ২৪জন মেধাবী শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার বোর্ড ফি’র টাকা প্রদান করা হয়েছে। দাতা সংস্থা মিশন বাম্বেনী- ইতালী’র সহযোগীতায়, বেসরকারি সংস্থা দলিত’র উদ্যোগে এবং লেটারেসী প্রকল্পের আওতায় এই অর্থ প্রদান করা হয়।

বোর্ড ফি প্রদান উপলক্ষ্যে এক অনুষ্ঠান বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তালা উপজেলা প্রাণি সম্পদ অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা ফিসের টাকা প্রদান উদ্বোধন করেন, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস ।

দলিত’র প্রকল্প সমন্বয়কারী ধরাদেবী দাস’র সভাপতিত্বে এবং দলিত’র প্রকল্প কর্মকর্তা নেপাল দাস’র পরিচালনায় এসময় সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান, শিক্ষার্থী অন্তরা দাস,চৈতন্য দাস প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় তালা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪জন দরিদ্র ও দলিত জনগোষ্ঠীর এসএসসি পরীক্ষার্থীকে তাদের পরীক্ষার ফিসের টাকা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ