July 27, 2026, 9:39 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

দেলদুয়ারে নিবন্ধনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে নিবন্ধনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর ২০২৫) দেলদুয়ার উপজেলার জাংগালিয়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দেলদুয়ার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা করেন দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াৎ হোসেন।

অভিযানকালে সড়কে চলাচলকারী নিবন্ধনবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্রবিহীন মোটরসাইকেল শনাক্ত করা হয় এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি মোটরসাইকেল মালিকদের দ্রুত যানবাহনের নিবন্ধন ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ