September 19, 2026, 11:07 am
শিরনাম :
বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

খুলনা–বরিশাল মহাসড়কে বাস–মোটরসাইকেল সংঘর্ষে যুবদল নেতা নিহত, গুরুতর আহত ১

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

খুলনা–বরিশাল মহাসড়কের ঝালকাঠি শহরতলীর কৃষ্ণকাঠী ব্র্যাক মোড় এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (বিকেল আনুমানিক ৪টা) খুলনা থেকে কুয়াকাটাগামী রাইয়ান পরিবহনের একটি যাত্রীবাহী বাস চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার যুবদল নেতা মিজান নিহত হন। গুরুতর আহত হন মঠবাড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদল।

স্থানীয়রা দ্রুত আহত বাদলকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

দুর্ঘটনার পর ঘাতক বাসটি কালিজিরা এলাকা থেকে পুলিশ আটক করে। এ সময় বাসচালক মো. ইব্রাহিমকেও আটক করা হয়। তিনি বর্তমানে ঝালকাঠি সদর থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।

ঝালকাঠি সদর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ