September 22, 2026, 5:11 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

জাতীয় ক্রিকেট দলের নাহিদ রানা ও শরিফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ ‘লুক চেঞ্জ’ জেনস্ পার্লার পরিদর্শন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

জাতীয় ক্রিকেট দলের নাহিদ রানা ও শরিফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ ‘লুক চেঞ্জ’ জেনস্ পার্লার পরিদর্শন।

চাঁপাইনবাবগঞ্জে (১৮ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ শহরে অবস্থিত বাতেন খাঁর মোড়ে অত্যাধুনিক জেনস্ পার্লার ‘লুক চেঞ্জ’ পরিদর্শন করেন জাতীয় ক্রিকেট দলের উদীয়মান দুই নক্ষত্র ক্রিকেটার নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ জাতীয় ক্রিকেটের দুই নক্ষত্র ফাস্ট বোলার লুক চেঞ্জ জেনস্ পার্লারের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এই প্রতিষ্ঠানটি আধুনিক সাজসজ্জা, মানসম্মত সেবা ও গ্রাহকবান্ধব পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন জাতীয় দলের এই দুই নক্ষত্র ক্রিকেটার।

লুক চেঞ্জ জেনস্ পার্লার কর্তৃপক্ষের সঙ্গে তারা কুশল বিনিময় করেন এবং স্থানীয় তরুণদের জন্য এমন উদ্যোগকে প্রশংসা করেন। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে পার্লার প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ক্রিকেটপ্রেমীরা বা ভক্ত-সমর্থকরা তাদের এক নজর দেখার জন্য ভীড় জমায় এবং ছবি তোলেন। ‘লুক চেঞ্জ’ জেনস্ পার্লার কর্তৃপক্ষ মাসুদ রানা বাবু জানান, জাতীয় দলের ক্রিকেটারদের আগমন যা আমাদের চাঁপাইনবাবগঞ্জের জন্য গর্বের বিষয় এবং ভবিষ্যতে আমাদের প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে আরও উন্নত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ