September 22, 2026, 12:49 pm
শিরনাম :
বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ

মহান বিজয় দিবস উপলক্ষে বাগমারায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালী

আশিক ইসলাম, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার ভবানীগঞ্জ গোডাউন মোড় থেকে র‍্যালিটি শুরু হয়। পরে ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোডাউন মোড়ে এসে র‍্যালিটি শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব আব্দুল আহাদ কবিরাজ। এতে আরও উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার কামরুজ্জামান হারুন,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডাক্তার আব্দুল বারী সরদার,বায়তুল মাল সম্পাদক ইব্রাহিম হোসেন, তাহেরপুর পৌর জামায়াতের আমির শহীদুজ্জামান মীর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আলম এবং সেক্রেটারী অধ্যাপক আইনুল হক,বাগমারা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মর্তুজা।

এছাড়াও কর্মসূচিতে বাগমারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম,সেক্রেটারি নাদিম মোস্তফাসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির,সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে আয়োজিত এই র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ