September 22, 2026, 12:49 pm
শিরনাম :
বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ

বিজয় দিবসে বাঘাইছড়ি বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির পুষ্পমাল্য অর্পণ

বাঘাইছড়ি প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে বাঘাইছড়ি বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা একত্রিত হয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পমাল্য অর্পণ শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উপদেষ্টা নাগরচাঁন চাকমা, সহ-সভাপতি শান্তি চাকমা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ, অর্থ সম্পাদক মিঠু চাকমা, সদস্য অমিও চাকমা ও আব্দুল মালেকসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা।

বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয় জাতির শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলাই শিক্ষক সমাজের অন্যতম দায়িত্ব। তারা আরও বলেন, বিজয় দিবস আমাদের স্বাধীনতার ইতিহাস স্মরণ করিয়ে দেয় এবং দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা জোগায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ