September 22, 2026, 12:48 pm
শিরনাম :
বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ

মাভাবিপ্রবিতে মহান বিজয় দিবস পালিত

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ এর নেতৃত্বে একটি বিজয় র‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শহীদদের স্মরণে ‘প্রত্যয়-৭১’ এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে বিভিন্ন হল, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন, বাঁধন, ধ্রুবতারা, বিজ্ঞান ক্লাব, মাওলানা ভাসানী ব্যান্ড মিউজিক কমিউনিটি, আদিবাসী ছাত্র সংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও প্রত্যয়-৭১ এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শিশুদের চিত্রাংকন ও বিস্কুট দৌড়, ছাত্র বনাম শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ভলিবল প্রতিযোগিতা, ছাত্রী, শিক্ষিকা, মহিলা কর্মকর্তা ও কর্মচারী পিলো পাসিং খেলা, গোবিন্দ মন্দিরে বিশেষ প্রার্থনা, বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে হলসমূহে উন্নত মানের খাবার পরিবেশন।

সকল কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত), হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ