র্যাব-১৪ এর অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় ৬ সদস্য গ্রেফতার।
সিপিএসসি র্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল ১৪ ডিসেম্বর রাত অনুমান ০২ টায় কোতোয়ালী থানাধীন দাপুনিয়ায় পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালীন একটি প্রাইভেটকারটিকে সিগনাল দিয়ে থামায়।

এসময় প্রাইভেটকারের ড্রাইভারসহ অন্যান্য যাত্রীদেরকে তাদের ব্যাগের মধ্যে কি আছে জানতে চাইলে তারা ইতস্তত বোধ করে ও অসংলগ্ন কথাবার্তা বলে। তাদের কথাবার্তায় সন্দেহজনক মনে হলে উপস্থিত লোকজনের সামনে তাদেরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে স্বীকার করে এবং তাদের সাথে দেশীয় অস্ত্র-সস্ত্র আছে বলে জানান।

পরর্বতীতে তাদের দেহ ও গাড়ী তল্লাশী করে ০৩টি চাপাতি, একটি লোহার ছুরি, ০১টি হাতুরি ও অন্যান্য সরঞ্জামাদিসহ কথিত ডাকাত সদস্য আব্দুল হালিম (৫০), জাকির হোসেন (২১), জালাল উদ্দিন (৫০), মোঃ আলম মিয়া (৪০), মোঃ আল আমিন (৩০), সর্বজেলা-ময়মনসিংহ ও মোঃ শফিকুল ইসলাম (২৭), থানা-সোনাতলা, বগুড়াকে গ্রেফতার করত সক্ষম হয়।
গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহের কোতোয়ালী থানায় আলামতসহ আসামী হস্তান্তর করা হয়েছে।