September 19, 2026, 11:07 am
শিরনাম :
বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

“তারেক রহমানের ৩১ দফাই জনগণের মুক্তির পথ”—বাঘাইছড়িতে উঠান বৈঠকে নেতাদের আহ্বান

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি–২৯৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে বাঘাইছড়ি উপজেলার ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়নে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে এবং নির্বাচনী কর্মকৌশল জোরদারের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় স্থানীয় এলাকায় আয়োজিত এ উঠান বৈঠকে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ–কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশের নতুন রাষ্ট্রকাঠামো গড়ে উঠতে পারে—সাধারণ মানুষও সেটিকেই মুক্তির পথ হিসেবে দেখছে।”

তিনি আরও বলেন, রাঙামাটিসহ পার্বত্য এলাকার মানুষ বিএনপির প্রতি আগ্রহী হচ্ছে কারণ বর্তমান সরকার দীর্ঘদিন ধরে “দুর্নীতি, লুটপাট ও নিয়ন্ত্রণমূলক রাজনীতির” মাধ্যমে উন্নয়নকে স্থবির করে দিয়েছে।

বাহারী অভিযোগ করে বলেন, বাঘাইছড়ির পূর্ব লাইল্যাঘোনা এলাকায় প্রতি বর্ষায় ভয়াবহ নদীভাঙন দেখা দিলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সরকার। বিএনপি ক্ষমতায় গেলে নদীভাঙন প্রতিরোধ ও স্থানীয় অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দ দেওয়ার আশ্বাসও দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ–সভাপতি আব্দুল খালেক মেম্বার এবং সঞ্চালনা করেন মো. কফিল উদ্দিন।

সভাপতি তার বক্তব্যে বলেন, “আমাদের প্রধান দায়িত্ব এখন ঘরে ঘরে গিয়ে ৩১ দফার বার্তা পৌঁছে দেওয়া। জনগণের আস্থা অর্জন করাই আমাদের সর্বোচ্চ শক্তি।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মো. শাহাজাহান চৌধুরী, সহ–সভাপতি, পৌর বিএনপি; মো. আব্দুল হালিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপি; আমিনুল হক, প্রবীণ নেতা, উপজেলা বিএনপি; জান্নাতুল নূর, সভাপতি, উপজেলা মহিলা দল; আব্দুল মান্নান, সভাপতি, উপজেলা মৎস্যজীবী দল; আব্দুল কাদের মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি; মো. আব্দুল মোনাফ, সাধারণ সম্পাদক, ৩২ নং ইউনিয়ন বিএনপি; মো. বাছা, সভাপতি, ৪ নং ওয়ার্ড বিএনপি।

বক্তারা অভিযোগ করে বলেন, “জামায়াতে ইসলামী এলাকার নারীদের বিভ্রান্ত করে বলছে—দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। ধর্মের নাম ভাঙিয়ে এমন প্রতারণা বন্ধ করতে হবে।” তারা আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর ও কুসংস্কারপূর্ণ প্রচারণা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে।

বক্তারা জানান, বিএনপি ক্ষমতায় এলে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হবে, যার মাধ্যমে দরিদ্র, কর্মহীন ও নিম্ন আয়ের পরিবারগুলো সরাসরি সরকারি সহায়তা পাবে। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে রাষ্ট্রকে দুর্নীতি, বৈষম্য ও প্রতিহিংসামুক্ত করে ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতিও তুলে ধরেন তারা।

নেতৃবৃন্দ বলেন, “৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়—এটি বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তনের রোডম্যাপ।” এজন্য ঘরে ঘরে গিয়ে মানুষকে প্রতিটি দফার গুরুত্ব বোঝাতে হবে বলেও তারা মত দেন।

সভা শেষে নেতাকর্মীরা এলাকায় গণসংযোগ জোরদার, ভোটারদের বাড়ি–বাড়ি যোগাযোগ এবং ৩১ দফার কপি বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে গণসমর্থন আরও বিস্তারের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ