September 27, 2026, 12:56 pm
শিরনাম :
বাগেরহাটে বিএনপি নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত কোটালীপাড়ার কর্মকর্তাদের সঙ্গে এমপি জিলানীর আলোচনা সভা কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন যুবদল নেতা সুজন কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি মাভাবিপ্রবিতে ডুমুরভিত্তিক অ্যান্টিডায়াবেটিক ফাংশনাল ফুড ও ট্যাবলেট উদ্ভাবন বাগেরহাটে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার কয়রায় শিক্ষার পথে সেতু নেই, আছে শুধু ভেলা বাগেরহাটের মোল্লাহাটে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা, আটক ৩,অভিযুক্তের বাড়িঘরে আগুন ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম

মাভাবিপ্রবিতে ডুমুরভিত্তিক অ্যান্টিডায়াবেটিক ফাংশনাল ফুড ও ট্যাবলেট উদ্ভাবন

ইসরাত জাহান আশা, মাভাবিপ্রবি প্রতিনিধি

ড. রোকেয়া বেগমের নেতৃত্বে মাভাবিপ্রবিতে ডুমুরভিত্তিক অ্যান্টিডায়াবেটিক ফাংশনাল ফুড ও ট্যাবলেট উদ্ভাবন

ডুমুর (বৈজ্ঞানিক নাম: ফাইকাস ক্যারিকা) থেকে অ্যান্টিডায়াবেটিক সম্ভাবনাসম্পন্ন বায়োঅ্যাকটিভ যৌগ শনাক্ত করে ভোক্তাপর্যায়ের কার্যকরী খাদ্য ও নিউট্রাসিউটিক্যাল পণ্য উন্নয়নের একটি উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এক গবেষণা দল।

উক্ত গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের অধ্যাপক ড. রোকেয়া বেগম। তার নেতৃত্বে একদল গবেষক ডুমুরভিত্তিক দুটি ভিন্নধর্মী পণ্য- ‘চিবিয়ে খাওয়া যায় এমন নিউট্রাসিউটিক্যাল ট্যাবলেট’ এবং ‘কার্যকরী (ফাংশনাল) কুকিজ’- উন্নয়ন করেছে।

গবেষণাটির মূল প্রযুক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে ইন-সিলিকো স্ক্রিনিং, পাউডার প্রসেসিং, নিউট্রাসিউটিক্যাল ফর্মুলেশন এবং ফাংশনাল ফুড ডেভেলপমেন্ট। গবেষকদের মতে, কম্পিউটেশনাল পদ্ধতিতে সম্ভাবনাময় অ্যান্টিডায়াবেটিক যৌগ শনাক্ত করার পর সেগুলোর ভিত্তিতে বাস্তবভিত্তিক খাদ্যপণ্য তৈরি করা হয়েছে।

প্রযুক্তিটির অন্যতম নতুনত্ব হলো একই কাঁচামাল থেকে দুটি পরিপূরক পণ্য তৈরি করা- একটি স্বাস্থ্য-পরিপূরক নিউট্রাসিউটিক্যাল এবং অন্যটি দৈনন্দিন খাদ্য হিসেবে গ্রহণযোগ্য ফাংশনাল কুকিজ। গবেষণায় তৈরি চিউয়েবল ট্যাবলেটটি রোগীবান্ধব এবং সহজে গ্রহণযোগ্য হিসেবে ডিজাইন করা হয়েছে।

গবেষণায় আরও দাবি করা হয়েছে, পণ্যগুলোর বায়োঅ্যাকটিভ উপাদানের স্থায়িত্ব এফটিআইআর (ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কপি) বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হয়েছে। পাশাপাশি আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও জিংকের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাদ, টেক্সচার ও মুখে অনুভূতির দিক থেকেও পণ্যগুলো উচ্চ গ্রহণযোগ্যতা অর্জন করেছে বলে গবেষকরা উল্লেখ করেছেন।

এ বিষয়ে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. রোকেয়া বেগম বলেন- ”কম্পিউটার-ভিত্তিক স্ক্রিনিং (ইন সিলিকো/মলিকিউলার ডকিং) গবেষণায় দেখা গেছে, ডুমুরের বেশ কিছু প্রাকৃতিক ফেনলিক ও ফ্ল্যাভোনয়েড যৌগ (যেমন কোয়ারসেটিন, কেম্পফেরল ও রুটিন)-এর ডিপিপি-৪ এনজাইম বাইন্ডিং ক্যাপাসিটি বা বন্ধন ক্ষমতা বাজারের প্রচলিত কেমিক্যাল ওষুধের চেয়েও বেশি ও শক্তিশালী। যেখানে বাজারের গ্লিপ্টিন গ্রুপের ওষুধ (যেমন সিটাগ্লিপটিন, লিনাগুলিপটিন) কিংবা অ্যাকারবোজের মতো কেমিক্যাল ড্রাগগুলো অত্যন্ত সুনির্দিষ্টভাবে একক কোনো এনজাইমকে লক্ষ্য করে কাজ করে, সেখানে ডুমুরের এই প্রাকৃতিক উপাদানগুলো একই সাথে ইনসুলিন বাড়ানোর এনজাইম (ডিপিপি-৪) এবং শর্করা ভাঙার এনজাইম (আলফা-গ্লুকোসাইডেজ)-কে তীব্রভাবে বাধা দিতে সক্ষম।

ল্যাবরেটরি স্ক্রিনিংয়ের এই ফলাফল অনুযায়ী, মাল্টি-টার্গেটেড উপায়ে একাধিক ডায়াবেটিক এনজাইমকে শক্তভাবে নিষ্ক্রিয় করার পাশাপাশি অগ্ন্যাশয়ের বিটা-কোষ রক্ষা ও প্রদাহনাশক ভূমিকা রাখার কারণে ডুমুরের এই গুণাবলী ডায়াবেটিস নিয়ন্ত্রণে কেমিক্যাল ওষুধের চেয়েও বহুমুখী সাড়া ফেলতে সক্ষম।”


গবেষণা কার্যক্রমে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভাষ্য- ”প্রাকৃতিক খাদ্যভিত্তিক গ্লাইসেমিক নিয়ন্ত্রণ নিশ্চিত করার সম্ভাবনা কম্পিউটেশনাল ভ্যালিডেশনের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে। ফলে ভবিষ্যতে ডায়াবেটিস ব্যবস্থাপনায় সহায়ক উদ্ভিদভিত্তিক মূল্যসংযোজিত খাদ্য উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

বাণিজ্যিকীকরণের জন্য গবেষণা দল এক কেজি ব্যাচে ফর্মুলেশন অপটিমাইজেশন, একাধিক পাইলট-স্কেল উৎপাদন, পুষ্টিমান, বায়োঅ্যাকটিভ বৈশিষ্ট্য ও মিনারেল প্রোফাইল নিশ্চিতকরণ, স্থায়িত্ব, নিরাপত্তা ও মাইক্রোবায়োলজিক্যাল মূল্যায়ন, বিএসটিআই ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) মানদণ্ড অনুসরণ, গ্লাইসেমিক রেসপন্স পরীক্ষা এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণ উপযোগী প্যাকেজিং উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ