
শনিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মা-মনি নিবাসভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, একলাশপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির মো. নুরুল আমিনের ছেলে মো. মাহফুজুর রহমান সাকিব (৩০); চৌমুহনী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের মন্ডল পাড়ার ভক্ত বাড়ির শংকর সাহার ছেলে হৃদয় সাহা (৩২) ও চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কুরি পাড়া নিকুঞ্জ ঘোষের বাড়ির নারায়ন চন্দ্র ঘোষের ছেলে শিপন চন্দ্র ঘোষ (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মা-মনি নিবাস ভবনের দ্বিতীয় তলার ৬নম্বর ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। অভিযানে মাদক কারবারি সাকিবের শয়ন কক্ষ থেকে ৩৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।