July 26, 2026, 5:13 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

রাজারহাটে ইয়াবা ও টাপেন্টা ট্যাবলেট সহ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম প্রতিনিধি

রাজারহাটে থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও টাপেন্টা ট্যাবলেট সহ রাসেল মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়,বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক মন্ডলপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় রাসেল মিয়াকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করলে তার কাছ থেকে ৮১ পিস ইয়াবা ও ২২ পিস টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক রাসেল মিয়া রাজারহাট সদর ইউনিয়নের কৈলাশ কুটি গ্রামের আলহাজ্ব আব্দুল জলিল মিয়ার ছেলে।

রাজারহাট  থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ