September 22, 2026, 7:09 pm

কাঁঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধা সংবার্ধনা ও আলোচনা সভা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পলন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আবু নাছের মো. রায়হান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, কাঁঠালিয়া সোনালী ব্যাকের ম্যানেজার মো. মানসুর হাওলাদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রমূখ।

এ সময় সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যান্যে কর্মসুচির মধ্যে ছিল ৩১বার তোপধ্বনী, শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পন, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তেলোন, কুচকাওয়াচ ও পুস্কার বিতরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ