September 22, 2026, 8:39 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান বুলবুলি খাতুনের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পেয়ারা বেগমের পাশে জামায়াত শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ১ আটক রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স চুরির স্বর্ণ উদ্ধার তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাকৃবিতে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট’ ইন্টার্নশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন (সিআরএ)

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন (সিআরএ)।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ শহীদ মিনারে সংগঠনটির নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল, আপ্যায়ন সম্পাদক সাফায়েদ মোরশেদ, সদস্য রিয়াজ উদ্দিন,রতন বড়ুয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের একটি অবিস্মরণীয় অধ্যায়। দেশের স্বাধীনতা অর্জনে শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শকে ধারণ করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ