September 22, 2026, 10:19 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান বুলবুলি খাতুনের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পেয়ারা বেগমের পাশে জামায়াত শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ১ আটক রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স চুরির স্বর্ণ উদ্ধার তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাকৃবিতে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট’ ইন্টার্নশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

মোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলায় অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ১৭ ই মার্চ সকালে মোহনপুর থানা মোড়ে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জোবায়দা সুলতানা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, থানার মোড়ে পূর্ব পাশে সকালে বাকশিমইল ইউনিয়নের বারুইপাড়া গ্রামের শহর আলীর ছেলে আমজাদ হোসেন (৫৫), অসুস্থ একটি গরু জবাই করে মাংস বিক্রির জন্য নিয়ে আসেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এবং মাংস সহ তাকে হেফাজতে নেন।পরে মোহনপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের ডাক্তার খন্দকার সাগর আহমেদ ঘটনারস্থলে এসে প্রসিকিউটর হিসাবে মাংস পরীক্ষা করে অপরাধের বিষয়টি নিশ্চিত করেন।

এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪ ধারায় মাংস ব্যবসায়ী আমজাদ হোসেন সরকারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যৎ এ ধরনের অপরাধ করলে আইন অনুযায়ী আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবেও বলে তিনি সতর্ক করেন।

রতন, মোহনপুর
০১৭৪৬৮৪৯৮৩৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ