July 27, 2026, 8:47 pm
শিরনাম :
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন উত্তরায় কাভার্ডভ্যান উল্টে সড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট

পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা

শফিকুল ইসলাম মাসুদ ‎পিরোজপুর প্রতিনিধি ‎

‎পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা

‎পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পিরোজপুর-১ আসনের অন্তর্গত পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য মাসুদ সাঈদী।
‎এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত হয়েছে। ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও সম্প্রীতির বার্তা বহন করে। এ উৎসব ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার শিক্ষা দেয়।
‎তিনি আরও বলেন, পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগরের সর্বস্তরের জনগণকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা—ঈদ মোবারক। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পিরোজপুরকে একটি ইনসাফভিত্তিক, আধুনিক ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
‎মাসুদ সাঈদী বলেন, এই পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি—এটাই তাঁর প্রত্যাশা। তিনি দেশ ও জাতির উত্তরোত্তর উন্নতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
‎একই সঙ্গে তিনি স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং তাঁর পিতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ