September 22, 2026, 11:51 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান বুলবুলি খাতুনের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পেয়ারা বেগমের পাশে জামায়াত শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ১ আটক রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স চুরির স্বর্ণ উদ্ধার তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাকৃবিতে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট’ ইন্টার্নশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালায় আসছে বড় পরিবর্তন

ডেস্ক রিপোর্ট

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় আমূল পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে স্কুল ও কলেজের শীর্ষ পদে অর্থাৎ অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেতে প্রার্থীদের ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা শেষে বিকেলে জনবল কাঠামো সংক্রান্ত একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষা এবং অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যেই এই সময়সীমা বাড়ানো হয়েছে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রক্রিয়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে সম্পন্ন করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল। তবে সরকার-সমর্থিত জনপ্রতিনিধি ও শিক্ষক নেতাদের একাংশের আপত্তির মুখে বিষয়টি নিয়ে পুনরায় পর্যালোচনা করা হয়। শেষ পর্যন্ত এনটিআরসিএর মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া সচল রাখার সিদ্ধান্ত হলেও অভিজ্ঞতার শর্ত কঠোর করা হয়েছে।

আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হতো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ