July 26, 2026, 5:05 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

খাল খননে শিক্ষার্থী স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ততার নির্দেশ প্রধানমন্ত্রীর

সৈয়দ জালিস মাহমুদ

প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খননে যন্ত্রের ব্যবহার কমিয়ে সাধারণ মানুষ, শ্রমিক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, খাল খননে সাধারণ মানুষ ও শ্রমিকদের সম্পৃক্ত করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। খননে যন্ত্রাংশের ব্যবহার কমিয়ে কমপক্ষে ৫০ থেকে ৭০ শতাংশ কাজ সাধারণ মানুষ ও শ্রমিকদের মাধ্যমে সম্পন্ন করা হবে।

তিনি বলেন, কিছু ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠন এবং হাইস্কুল ও কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদেরও এ কর্মসূচিতে যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এটি রাজনৈতিক অঙ্গীকার এবং জনবান্ধব কর্মসূচি।

খাল খননের নামে অতীতে যেসব লুটপাট হয়েছে, তার প্রতিকার হিসেবে প্রতিমন্ত্রী জানিয়েছেন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে স্থানীয় মন্ত্রী ও এমপিদের উপস্থিতি নিশ্চিত করা হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জাতীয় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। একই দিন আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট জেলার মন্ত্রী এবং সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে এ কর্মসূচি উদ্বোধন করবেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এ কর্মসূচি হবে চার বছর মেয়াদি। প্রধানমন্ত্রীর নির্বাচনি অঙ্গীকার ঘোষণা অনুযায়ী ২০ হাজার কিলোমিটার খাল আমরা খনন করব ইনশাআল্লাহ। এটি বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ছিল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ